আমাদের বন্দর হুমকিতে পড়লে ওমান-পারস্য সাগরের কোনো বন্দর নিরাপদ থাকবে না

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ । ৪:২৮ অপরাহ্ণ

ইরানের বন্দর যদি কোনো হুমকিতে পড়ে তাহলে পারস্য উপসাগর এবং ওমান সাগরের কোনো বন্দর নিরাপদ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড।

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি অবরুদ্ধ করার ঘোষণা দেওয়ার পর এ সতর্কতা দিয়েছে বিপ্লবী গার্ড। বাহিনীটির এক মুখপাত্র বলেছেন, “পারস্য উপসাগর এবং ওমান সাগরের সব বন্দরের নিরাপত্তা থাকতে হবে, নয়ত কোনো বন্দর নিরাপদ থাকবে না।”

বিপ্লবী গার্ডের এ মুখপাত্র যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ‘অবৈধ’ এবং ‘সামুদ্রিক দস্যুতা’ হিসেবে অভিহিত করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরান হরমুজে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। দেশটি জানায়, ইরানের শত্রুদের কোনো জাহাজ এই পথ দিয়ে আর চলতে পারবে না।

বিশ্বের ২০ শতাংশ জ্বালানি এই গুরুত্বপূর্ণ রুটটি দিয়ে সরবরাহ করা হয়। উপসাগরীয় যত দেশ আছে তারা তাদের উৎপাদিত তেল ও গ্যাস হরমুজ দিয়ে রপ্তানি করে থাকে।

যুদ্ধের কারণে প্রণালিতে জাহাজ চলাচল ব্যহত হওয়ায় এশিয়ার দেশগুলোতে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এতে দীর্ঘ লাইন ধরে মানুষকে জ্বালানি নিতে হচ্ছে।

সূত্র: সিএনএন

কালের আলো/জেএন

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন