জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ । ৫:০০ অপরাহ্ণ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের (২০২৬–২৭) সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমানকে সমর্থন জানিয়েছে ব্রাজিল।

সোমবার (১৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস সাক্ষাৎ করেন। এসময় তিনি বাংলাদেশের প্রার্থিতার প্রতি ব্রাজিলের আনুষ্ঠানিক সমর্থনের কথা জানান।

বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, কৃষিখাত, পোলট্রি শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন তারা।

কালের আলো/এসআর/এএএন

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন