যুব অধিকার পরিষদের সভাপতি নাদিম, সাধারণ সম্পাদক মুনতাজুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ । ৯:৩৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ যুব অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) গণঅধিকার পরিষদ-এর সভাপতি নুরুল হক নুর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নাদিম এবং সাধারণ সম্পাদক হিসেবে মুনতাজুল দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া সহ-সভাপতি করা হয়েছে মো. আবু বকর সিদ্দিককে, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ প্লাবন আহমেদকে, সাংগঠনিক সম্পাদক মো. সবুজ সেরনিয়াবাদকে, দফতর সম্পাদক কাওছার আলীকে এবং অর্থ সম্পাদক করা হয়েছে মো. মাহবুবুর রহমান জসিমকে।

নতুন কমিটির নেতৃবৃন্দ আগামী দুই বছর সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার ও যুব অধিকার আদায়ে কাজ করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কালের আলো/এসাআর/এএএন 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন