দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এলো ঢালিউড মেগাস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘রকস্টার’-এর পোস্টার। সামাজিক মাধ্যমে পোস্টারটি শেয়ার করার পরপরই সরগরম নেটদুনিয়া।
‘রকস্টার’ সিনেমার মাধ্যমে দ্বিতীয়বারের মতো শাকিব সঙ্গে জুটি বাঁধলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। ছবির পোস্টারে তাঁদের রোমান্টিক অবতারে দেখা গেছে। দুজনেই চোখ বন্ধ করে এক শান্ত মুহূর্ত উপভোগ করছেন। এই জুটির রসায়ন দর্শকদের মনে কৌতূহল বাড়িয়ে দিয়েছে।
পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে শাকিব লিখেছেন, ‘জ্বলে আগুন, থামে সময় চলি আমি তাই তো শুধু তোমারই সাথে।’ আসন্ন ছবির পোস্টার দেখে মন্তব্যের ঘরে নেটিজেনরা লিখেছেন, ‘খেলা তো শুরু হয়ে গেল বস। প্রেমিক প্রেমিকাদের এবার ঠেকায় কে?” অন্য একজন লিখেছেন, ‘শাকিব খানের সিনেমা মানে পুরো আগুন।’
সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশ। গল্পও লিখেছেন তিনি। ছবিটি প্রযোজনা করছে সান মোশন পিকচার্স লিমিটেড।
গত বছর ‘তাণ্ডব’ সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহে ঝড় তুলেছিলেন সাবিলা-শাকিব। এবার ‘রকস্টার’-এ তারকা জুটিকে দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
কালের আলো/এম/এএইচ

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ । ৪:১৮ অপরাহ্ণ