হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ । ৭:৩৮ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় হামে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাম-সন্দেহে আরও দুজনের মৃত্যু হয়েছে। এতে একদিনে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছে এক হাজার ১১৫ জন। আর ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৪৬৭ জনে।

এ সময়ে নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছে ১২৭ জন। ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা তিন হাজার ১৯২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৮৯৮ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ২৪৩ জন।

এই সময়ের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০৮ জনে।

কালের আলো/এসআর/এএএন

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন