নেইমারের হাতে বাংলাদেশ দলের জার্সি

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ । ৭:৩৮ অপরাহ্ণ

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের হাতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি তুলে দেওয়া হলো। আর এই ব্যতিক্রমী উদ্যোগের নেপথ্যে ছিলেন বাংলাদেশি ফটো সাংবাদিক শাহনুর রুমেন, যিনি বর্তমানে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব করিন্থিয়ান্সের সঙ্গে কাজ করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, শাহনুর রুমেনের কাছ থেকে হাসিমুখে বাংলাদেশের জার্সি গ্রহণ করছেন নেইমার। ছবিটি ইতোমধ্যে বাংলাদেশি ফুটবল সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই এটিকে দুই দেশের ফুটবল সংস্কৃতির এক সুন্দর সংযোগ হিসেবে দেখছেন।

শাহনুর রুমেন দীর্ঘদিন ধরে ব্রাজিলে অবস্থান করে ফুটবল কাভার করছেন। ক্যাম্পেওনাতো ব্রাজিলেইরো সিরি আ–সহ বিভিন্ন প্রতিযোগিতায় কাজের অভিজ্ঞতা রয়েছে তার। সেই সুবাদেই বিশ্বের অন্যতম আলোচিত ফুটবল তারকার হাতে বাংলাদেশের জার্সি তুলে দেওয়ার সুযোগ পান তিনি।

তবে জনপ্রিয়তা কিংবা ভক্তদের ভালোবাসায় কোনো ঘাটতি নেই নেইমারের। বাংলাদেশের জার্সি হাতে নেওয়ার এই মুহূর্তও তারই প্রমাণ। ছোট একটি উদ্যোগ হলেও এটি বাংলাদেশ ফুটবলের জন্য এক গর্বের মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

কালের আলো/এসএকে

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন