নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল, রাস্তায় হাজারো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ । ১:৫৬ অপরাহ্ণ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের পদত্যাগের দাবিতে তেল আবিবে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন।

শনিবার(১৮ এপ্রিল) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া রাফায়েল পিনাইনা বলেন, নেতানিয়াহু ভেতর থেকে আমাদের সমাজকে ধ্বংস করছেন এবং ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নষ্ট করছেন। তাই তিনি এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

পিনাইনা আরও বলেন, ‘এখানকার মানুষ বর্তমান ও পরবর্তী সরকারের কাছে গত ৭ অক্টোবর ও এর পরবর্তী ঘটনাগুলোর তদন্ত দাবি করছে। কারণ, আমাদের সবারই সত্য জানার অধিকার আছে।’

লি হফম্যান-আজিভ নামের এক সমাজকর্মী বলেন, ‘আমি এখানে এসেছি মূলত ৭ অক্টোবর এবং এর পর থেকে প্রধানমন্ত্রীর শুরু করা অন্তহীন যুদ্ধে যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি সমর্থন জানাতে।’

হাইম ট্রিভ্যাক্স নামের আরেক বিক্ষোভকারী বলেন, লেবানন ও ইরানে যুদ্ধ শুরু করে ইসরায়েল ভুল করেছে। নেতানিয়

কালের আলো/এসএকে

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন