ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়ন ভূমি অফিস নির্মাণের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় আনন্দ সমাবেশ করেছে ইউনিয়নের পাঞ্জানা ও দেবগ্রাম লক্ষিপুর এলাকার জনসাধারণ।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে শিবগঞ্জ ফুলবাড়ীয়া সড়কের হারু মার্কেট এলাকায় এ উপলক্ষে একত্রিত হয় স্থানীয়রা।
এতে বক্তারা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পূর্ণাঙ্গ ভূমি অফিস না থাকায় এতদিন স্থানীয় জনগণকে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা পেতে ভোগান্তির শিকার হতে হয়েছে। নতুন ভূমি অফিস নির্মিত হলে ইউনিয়নের মানুষ সহজেই ভূমি সংক্রান্ত সেবা দ্রুত পাবে। এসময় তারা পুটিজানা ইউনিয়নের মধ্যবর্তী স্থান হিসেবে দেবগ্রাম লক্ষিপুর বাজারে ইউনিয়ন ভূমি অফিস নির্মাণের দাবি জানান।
সমাবেশে উপজেলা বিএনপির সদস্য ডাঃ আইন উদ্দিন, জামায়াত নেতা দুলাল উদ্দিন, ইউনিয়ন যুবদলের সভাপতি ওমর ফারুক, যুবদল নেতা মনির হোসেন সহ সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, পুটিজানা ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্পটি বাস্তবায়িত হলে উপজেলার এই অঞ্চলের প্রশাসনিক ভূমি সেবা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কালের আলো/এম/এএইচ

ফুলবাড়িয়া প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ । ৬:২৬ অপরাহ্ণ