৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ । ২:৪০ অপরাহ্ণ

জাপানের ইওয়াতে প্রিফেকচারের উপকূলের কাছাকাছি সমুদ্র এলাকায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

জাপানের জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, স্থানীয় সময় দুপুরে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে এবং সানরিকু উপকূল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে।

এ ঘটনায় ইওয়াতে প্রিফেকচার, হোক্কাইডোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের মধ্যাঞ্চল এবং আওমোরি প্রিফেকচারের উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি হোক্কাইডো ও আওমোরির অন্যান্য অংশ এবং মিয়াগি ও ফুকুশিমা প্রিফেকচারের কিছু এলাকায় সুনামি উপদেষ্টা জারি করেছে জাপান আবহাওয়া সংস্থা।

ভূমিকম্পের পর অনাগাওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো ধরনের অস্বাভাবিকতা আছে কি না, তা যাচাই করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্র: বিবিসি।

কালের আলো/এসআর/ এএএন

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন