লেবাননে ১৫ ইসরায়েলি সেনা নিহত, আহত ৬৫০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ । ৯:৪৪ পূর্বাহ্ণ

লেবাননে আগ্রাসন চালাতে গিয়ে দখলদার ইসরায়েলের সশস্ত্র বাহিনীর ১৫ সদস্য নিহত ও ৬৫০ জনেরও বেশি আহত হয়েছে। সেখানে ইসরায়েলি সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে স্বীকার করেছে তেলআবিব।

ইসরায়েল এমন সময় এই ঘোষণা দিল যখন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র সঙ্গে যুদ্ধ-বিরতি সত্ত্বেও সেখানে ইসরায়েল মাঝে মধ্যেই আবাসিক এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে এবং উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।

ইহুদিবাদী ইসরায়েল লেবাননের আবাসিক এলাকাগুলোতে হামলা চালিয়ে শত শত বেসামরিক লেবাননি নারী, পুরুষ ও শিশুকে হত্যা করেছে। অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলের নানা শহরে এক হাজারেরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলায় ইসরায়েলের ভেতরে বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে এবং তাদের অনেক ট্যাংক ধ্বংস হয়েছে।

কালের আলো /এসাআর /এএএন

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন