হালান্ড ম্যাজিকে আবারও শীর্ষে ফিরল ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ । ১২:২৬ অপরাহ্ণ

ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও রাজত্ব ফিরে পেয়েছে ম্যানচেস্টার সিটি। আর্লিং হালান্ডের একমাত্র গোলে দলটি এখন পয়েন্ট টেবিলের শীর্ষে।

বুধবার (২২ এপ্রিল) রাতে বার্নলিকে ১-০ গোলে হারিয়ে শিরোপার লাগাম এখন পেপ গুয়ার্দিওলার শিষ্যদের হাতে। ম্যাচের শুরুতেই দুই গোলরক্ষকের দারুণ দক্ষতায় গোলবঞ্চিত হয় দুই দল। তবে ৩ মিনিটেই ডেডলক ভাঙেন হালান্ড। জেরেমি ডোকুর পাস থেকে আসরে নিজের ২৪তম গোলটি করেন এই নরওয়েজিয়ান তারকা।

এই জয়ে ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে আর্সেনালকে টপকে টেবিলের এক নম্বরে এখন সিটিজেনরা। অন্যদিকে, এই হারে প্রিমিয়ার লিগ থেকে অবনমন নিশ্চিত হয়ে গেছে বার্নলির।

কালের আলো/এসএকে

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন