সৌদি পৌঁছেছেন ৩২ হাজারের বেশি হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ । ৯:৪০ পূর্বাহ্ণ

পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন ৩২ হাজারের বেশি বাংলাদেশি। মোট ৮১টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছান তারা। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত মধ্যরাতে ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

বুলেটিন সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত ৩টা নাগাদ সৌদি আরবে পৌঁছেছেন ৩২ হাজার ৫৩২ জন হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৬৮৪ জন সৌদি আরবে পাড়ি জমিয়েছেন। সৌদি এয়ারলাইনসের ৩০টি ফ্লাইটে জেদ্দায় পৌঁছেছেন ১১ হাজার ২৯৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে আরও ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

এদিকে হজ পালনে সৌদি আরবে গিয়ে দুই বাংলাদেশি পুরুষের মৃত্যু হয়েছে। মক্কায় তাদের মৃত্যু হয়েছে বলে হজ বুলেটিন নিশ্চিত করেছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে গত ১৮ এপ্রিল থেকে বাংলাদেশ থেকে জেদ্দার উদ্দেশে হজযাত্রীদের ফ্লাইট শুরু হয়। হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে।

কালের আলো/এসাআর/ এএএন 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন