ইবতেদায়ি মাদরাসার উপবৃত্তি তথ্য এন্ট্রির সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ । ১১:২৪ অপরাহ্ণ

২০২৫-২৬ অর্থবছরের উপবৃত্তি কার্যক্রমের আওতায় অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও ক্লাস আপডেটের সময়সীমা বৃদ্ধি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনায় এ বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের উপবৃত্তি প্রদানের লক্ষ্যে ‘EESP MIS’ সিস্টেমের লাইভ সার্ভারে শিক্ষার্থীদের তথ্য হালনাগাদের শেষ সময় আগামী ২৮ এপ্রিল ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোর প্রতিষ্ঠান প্রধানরা নির্ধারিত ওয়েবসাইট ব্যবহার করে শিক্ষার্থীদের ক্লাস আপডেট ও নতুন তথ্য এন্ট্রির কাজ সম্পন্ন করবেন। নির্ধারিত সময়ের মধ্যে এসব তথ্য সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে অনলাইনে পাঠানো হবে।

এদিকে প্রতিষ্ঠানগুলো থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই এবং নতুন এন্ট্রি করা তথ্যের চূড়ান্ত অনুমোদনের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের আগামী ৩০ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন