৭ বিভাগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ । ২:১৫ অপরাহ্ণ

ঢাকাসহ দেশের ৭ বিভাগে তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী ঝড়। আজ বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ওইসব অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে দেওয়া কালবৈশাখীর সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, সোমবার বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের সাতটি বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ সময় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়ার এ পরিস্থিতিতে বিদ্যুৎ চমকানোসহ কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানা গেছে।

কালের আলো/এসএকে

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন