বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রুপ রতন পাইন বলেছেন দেশের উন্নয়নে প্রান্তিক পর্যায়ের কৃষক, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবি তাদেরকে আর্থিক অন্তর্ভুক্তি কর্মকান্ডে সবাইকে অংশ গ্রহন করাতে হবে। দেশকে উন্নয়নের পথে যেতে হলে সবাইকে অর্থনৈতিক কর্মকান্ডে অংশগ্রহন করাতে হবে। স্বল্পোন্নত দেশ গুলোতে আর্থিক অন্তর্ভুক্তিতে জনগন পিছানো। যত আমরা আর্থিক অন্তর্ভুক্ত হবো, আর্থিক লেনদেনগুলোতে অভ্যস্ত হয়ে যাবো তত আমাদের জীবন মান উন্নত হবে।
এতে সব জায়গায় সচ্ছতা নিশ্চিত হবে। সরকারের একার পক্ষে এটি সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন সকলে মিলি এটি করতে হবে। ময়মনসিংহ অঞ্চলে এ উদ্যোগ বাস্তবায়নের জন্য আজকের এ আয়োজন।
প্রান্তিক গ্রাহকদের মাঝে ঋণ বিতরন কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার উত্তরা ব্যাংক ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয় মিলনায়তনে উত্তরা ব্যাংকের আঞ্চলিক প্রধান মো: ফখরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কার্যক্রমের আয়োজন করেন পুন: অর্থায়ন স্কিমে চুক্তিবদ্ধ সকল তফসিলি ব্যাংক।
এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক ইকবাল মহসিন এবং উত্তরা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: রাফিউল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে ময়মনসিংহ অঞ্চলের সকল ব্যাংকের আঞ্চলিক প্রধান এবং শাখা প্রধানগন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এ আয়োজনে লিড ব্যাংক হিসাবে ছিল উত্তরা ব্যাংক ময়মনসিংহ কার্যালয়।
অনুষ্ঠানে ১০/৫০/১০০ টাকার হিসাবধারী প্রান্তিক/ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবি, স্কুল-ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত পুন: অর্থায়ন স্কীম এর আওতায় লিড ব্যাংক পদ্ধতিতে ময়মনসিংহ জেলার ১৫১ জন প্রান্তিক গ্রাহকের মাঝে ২ কোটি ১৩ লক্ষ ৮৫ হাজার টাকা ঋণ বিতরন করা হয়।
কালের আলো/এম/এএইচ

ময়মনসিংহ প্রতিবেদক:
প্রকাশের সময়: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ । ৭:৩৩ অপরাহ্ণ