‎ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১২৭৩ মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ । ৫:২২ অপরাহ্ণ

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১২৭৩টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
‎
‎বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।
‎
এতে জানানো হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১টি বাস, ২টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ১২টি মোটরসাইকেলসহ মোট ৪৩টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৪টি বাস, ২টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলসহ মোট ১৩০টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২টি বাস, ৩টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ১০৪টি মোটরসাইকেলসহ মোট ১৭৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৬টি বাস, ৬টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ২৫টি মোটরসাইকেলসহ মোট ৮০টি মামলা হয়েছে।
‎
‎অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১টি বাস, ৭টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৮৭টি মোটরসাইকেলসহ মোট ১৮০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪ টি বাস, ৫টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি, ১৩৭টি মোটরসাইকেলসহ মোট ২৫০টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৩টি বাস, ৮টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৭৬টি সিএনজি ও ৮৫টি মোটরসাইকেলসহ মোট ২৭৬টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৯টি বাস, ১৩টি কাভার্ডভ্যান, ১ টি সিএনজি ও ৫৭টি মোটরসাইকেলসহ মোট ১৩৫টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ২৬৬টি গাড়ি ডাম্পিং ও ৬০টি গাড়ি রেকার করা হয়েছে।
‎
‎বুধবার (২৯ এপ্রিল) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
‎
‎ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

কালের আলো/এসআর/এএএন

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন