‘খারাপ চুক্তি অথবা ভয়াবহ অভিযান’- একটি বেছে নিতে হবে: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৪ মে, ২০২৬ । ৯:১৭ পূর্বাহ্ণ

‘ইরানের বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসির গোয়েন্দা সংস্থা বলছে, যুক্তরাষ্ট্রকে একটি ‘ভয়াবহ সামরিক অভিযান’ অথবা একটি ‘খারাপ চুক্তির’ মধ্যে যে কোন একটি বেছে নিতে হবে।

বিবিসি ফার্সির তথ্যমতে, আইআরজিসিরি পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে সাম্প্রতিক ঘটনাবলীর কথা উল্লেখ করে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের হাতে খুব কম সময় রয়েছে ।

বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্পকে ‘একটি ভয়াবহ সামরিক অভিযান অথবা একটি খারাপ চুক্তি’-র মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে বলেছেন যে, তিনি ইরানের দেওয়া শান্তি পরিকল্পনার বিষয়টি পর্যালোচনা করবেন। যদিও তিনি এটিকে গ্রহণযোগ্য বলে মনে করছেন না।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংস্থা ইরনা বলছে, যুদ্ধ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের নয় দফা প্রস্তাবের জবাবে ইরান ১৪ দফা প্রস্তাব পাঠিয়েছে।

ইরানের আধা সামরিক তাসনিম নিউজ এজেন্সির মতে, যুক্তরাষ্ট্র তার প্রস্তাবে দুই মাসের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিল। কিন্তু ইরান স্পষ্ট করে বলে দিয়েছে যে ৩০ দিনের মধ্যে সব সমস্যার সমাধান করতে হবে এবং যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিবর্তে ‘যুদ্ধ শেষ করার’ ওপরই মনোযোগ দিতে হবে।

কালের আলো/ এসাআর/এএএন 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন