হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ মে, ২০২৬ । ৫:০৮ অপরাহ্ণ

একদিনে (গত ২৪ ঘন্টায়) হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশুর হাম শনাক্ত হয়েছিল। হামের উপসর্গ ছিল চার শিশুর। উপসর্গ নিয়ে মারা যাওয়া ৪ শিশুর মধ্যে খুলনায় ১ জন, রাজশাহীতে ১ জন ও সিলেটে ২ জন।

এছাড়া এ রোগটি নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪৪৫ জন শিশু। এ নিয়ে ৫১ দিনে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৩১৭–এ দাঁড়িয়েছে।

মঙ্গলবার (৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল সোমবার ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। দেশে প্রথম হাম শনাক্ত হওয়ার পর শিশুমৃত্যুর এই সংখ্যা গত ৫১ দিনের মধ্যে সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৪২ হাজার ৯৭৯ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৯ হাজার ৮৩১ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ২৬ হাজার ৩৬৮ শিশু বাড়ি ফিরেছে।

কালের আলো/এসআর/এএএন

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন