প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট পেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ মে, ২০২৬ । ৫:১৭ অপরাহ্ণ

সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার ৩৮টি অডিট রিপোর্ট (কমপ্লায়েন্স ও পারফরম্যান্স অডিট) প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পেশ করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে রিপোর্টগুলো হস্তান্তর করেন মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নূরুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হস্তান্তর করা এসব রিপোর্টে সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রমে প্রাপ্ত পর্যবেক্ষণ এবং এ সংক্রান্ত সুপারিশের বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে।

অডিট রিপোর্ট হস্তান্তরকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং অর্থ সচিব ড. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কালের আলো/এসআর/এএএন

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন