সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (৬ মে) ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম জেবুন্নেছা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এদিন দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক শোকবাণীতে জামায়াত আমির এই শোক জানান।
শোকবাণীতে ডা. শফিকুর রহমান বলেন, বেগম জেবুন্নেছা শিক্ষক হিসেবে জাতি গঠনে অনেক অবদান রেখে গেছেন।
তিনি একজন গুণী ও পরহেজগার নারী ছিলেন। তার ইন্তেকালে আমরা একজন মহীয়সী নারীকে হারালাম। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।
জামায়াত আমির আরও বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন।
কালের আলো/আরডি/এমডিএইচ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ৬ মে, ২০২৬ । ৪:২৬ অপরাহ্ণ