এনসিপিতে যোগদান করলেন ৩ শতাধিক নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ৮ মে, ২০২৬ । ২:৫৬ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব, স্থানীয় নেতৃত্ব ও গণঅভ্যুত্থানের তরুণসহ তিন শতাধিক নেতাকর্মী।

শুক্রবার (৮ মে) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, আব্দুল্লাহ আল মনসুর প্রমুখ। অসুস্থজনিত কারণে যোগদান অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব নবাগত নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব শাহরীন ইরা, যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভূঁইয়া, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুর প্রমুখ।

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে শতাধিক নেতার উপস্থিতিতে তিন শতাধিক নেতার যোগদান সম্পন্ন হয়। যোগদান অনষ্ঠানে রাফিদ এম ভূঁইয়া জানান, উত্তরার প্রায় ১০০ জন পোশাকশ্রমিকও অচিরেই এনসিপিতে যোগ দেবেন।

তারা এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সঙ্গে কাজ করবেন। এনসিপিতে যোগ দিলেন যারা- জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স বৃহত্তর মিরপুর জোনের আহ্বায়ক ডা. আশিকুর রহমান শুভ, আপ বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সাবেক সেক্রেটারি নাকিবুর রহমান, ড. আব্দুল্লাহ আর রহমান, যাস করপোরেশনের ন্যাশনাল সেলস ম্যানেজার মোজাহিদ রেজানূর, বিশিষ্ট অনলাইন উদ্যোক্তা, সফল নারী ব্যবসায়ী ডা. আরিফা বিনতে মাসুদ, টিভি জার্নালিস্ট ফরিদ মিয়া, প্রভাষক দিলশাদ উর্মি, সফটওয়‍্যার ডেভেলপার শিবলী নোমান, ফিজিওথেরাপিস্ট নাজমুন নাহার লাইজু, মোহাম্মদপুর উন্নয়ন ফোরাম যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল রোড-স্যার সৈয়দ রোড সোসাইটির আহ্বায়ক মু. ওয়াহিদ পারভেজ টিপু, গণঅধিকার পরিষদের তুরাগ থানার সাধারণ সম্পাদক জুয়েল উদ্দীন খান, যুব অধিকার পরিষদের তুরাগ থানার সদস্য সচিব সাইয়েদ আহমদ শরীফ, চাকরিজীবী আবদুল্লাহ আস সাকিব, ব্যবসায়ী মো. ফাহিম, মিজানুর রহমান রাজু, জসিম উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার আহ্বায়ক নূর মোহাম্মদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তরখান থানার আহ্বায়ক আবদুর রহমান নাবিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তরখান থানার সেক্রেটারি ফজলে রাব্বী, চাকরিজীবী আলি হাসান অন্তর, মিজানুর রহমান, ব্যবসায়ী মোহাম্মদ জাকির হোসেন, গ্রাফিক ডিজাইনার মাইন উদ্দিন, উদ্যোক্তা তারেক মনোয়ার, বেসরকারি চাকরিজীবী সাইফুল ইসলাম সাইফ, আপ বাংলাদেশ মহানগর সদস্য চাকরিজীবী মো. মোমিনুল আলম, কন্টেন্ট ক্রিয়েটর বেনজির মুন্নি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার মুখ্য সংগঠক সরদার রিয়াদ, ২০১৯ সালের স্কাউট প্রেসিডেন্ট ফুরকান আল হোসাইন, চাকরিজীবী ইসতিয়াক তুর্য, চাকরিজীবী মাহিন সেকান্দার, ফোরকান আল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার সংগঠক নাহিদ শিকদার, উদ্যোক্তা ও সংগঠক শারমিন ইসলামসহ তিন শতাধিক নেতাকর্মী।

কালের আলো/এসআর/এএএন

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন