হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ১৬ মে, ২০২৬ । ৪:০৯ অপরাহ্ণ

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন। দুজনই সিলেট বিভাগের। তবে এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য দিতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর।শনিবার (১৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৭৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ৩৭৯ জন।১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫২৪ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ৫১২ জন। এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ হাজার ২৮ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৬ হাজার ৬৪৫ জন।

কালের আলো/এসআইপি

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন