চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে যুবক আটক

চট্টগ্রাম প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ১৭ মে, ২০২৬ । ৪:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় চাঁদাবাজির অভিযোগে ওয়াহিদুল আলম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১টার দিকে নিমতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।ওয়াহিদুল আলম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম-এর ছোট ভাই। তিনি বন্দর থানার নিমতলা এলাকার বাসিন্দা। মো. মাজহারুল ইসলাম জানান, শনিবার সকালে এক ব্যবসায়ী আনুষ্ঠানিকভাবে ওয়াহিদুল আলমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।এ বিষয়ে বক্তব্য জানতে সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কালের আলো/এসআইপি

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন