ইরানে আবারো মার্কিন সেনা মোতায়েন করা হলে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিপ্লব দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন কংগ্রেস সদস্য মার্জোরি টেইলর গ্রিন।
সামাজিক মাধ্যম এক্সে (আগের নাম টুইটার) দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘আপনি যদি ইরানে মার্কিন সেনা পাঠান, তাহলে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিপ্লব ঘটবে।’
মধ্যপ্রাচ্যে সম্ভাব্য উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে দেশটির ভেতরে নতুন করে বিতর্ক শুরুর মধ্য টেইলর গ্রিন এমন মন্তব্য করলেন।
কঠোর ভাষায় তিনি বলেন, ‘আমরা শেষ। আমরা বলেছি-আর কোনো বিদেশি যুদ্ধ নয়, এবং আমরা তাই বোঝাতে চেয়েছি। এই জোট একত্রিত হবে এবং অপ্রতিরোধ্য হবে। আমি এটা নিশ্চিত। এই যুদ্ধ বন্ধ করুন। এটা বোকামি।’
সূত্র: ডন
কালের আলো/আরডি/এমডিএইচ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৮ মে, ২০২৬ । ১২:০৭ অপরাহ্ণ