আনসার-ভিডিপি মানুষের আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ২০ মে, ২০২৬ । ২:৫৩ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। তিনি বলেন, দেশের নিরাপত্তা ও উন্নয়নে এই বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বুধবার (২০ মে) গাজীপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের বিভিন্ন সংকট ও প্রয়োজনের সময় আনসার-ভিডিপি সদস্যরা দায়িত্বশীল ভূমিকা রেখে চলেছে।  তাদের নিষ্ঠা ও সাহস দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই বাহিনী দেশ ও জনগণের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে এবং জাতীয় উন্নয়ন ও নিরাপত্তা রক্ষায় অবদান অব্যাহত রাখবে।

কালের আলো/এসএকে

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন