কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ২০ মে, ২০২৬ । ৬:৩৬ অপরাহ্ণ

ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নাম পরিবর্তন করে ‘কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল’ নামে নামকরণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৯ মে) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতালকে ‘কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল’ (Kurmitola Multicare Specialized Hospital) নামে নামকরণ করা হলো।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে, বলা হয় প্রজ্ঞাপনে।

অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক,স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন