সরেজমিনে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম দেখছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ মে, ২০২৬ । ৭:৫৪ অপরাহ্ণ

ঈদুল আজহার পরবর্তী সময়ে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় কো রবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রম কতটা সফলভাবে সম্পন্ন হয়েছে, তা নিজে সরেজমিনে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৯ মে) বিকেল ৪টার দিকে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়কের বর্জ্য ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি এই বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাজধানীর কো রবানির বর্জ্য অপসারণ প্রক্রিয়া ঠিকঠাক ও ভালোভাবে হচ্ছে কি না, তা দেখতেই মূলত প্রধানমন্ত্রী আজ রাস্তায় বেরিয়েছেন। তিনি নিজেই নিজের গাড়ি ড্রাইভ করে ঢাকার বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করছেন।’

সড়ক পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী ট্রাফিক আইন ও সিগন্যাল মেনে স্বাভাবিক নিয়মে গাড়ি থামিয়েছেন বলেও উপ-প্রেসসচিব উল্লেখ করেন।

সড়ক পরিক্রমার বিবরণ দিয়ে উপ-প্রেসসচিব আরো জানান, প্রধানমন্ত্রীর গাড়িটি প্রথমে গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে বের হয়ে গুলশান-১ নম্বর মোড় অতিক্রম করে। এরপর একে একে হাতিরঝিল, রামপুরা রোড, মালিবাগের আবুল হোটেল, তালতলা মার্কেট হয়ে বাসাবোর দিকে এগিয়ে যায়। পরবর্তী সময়ে কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড, যাত্রাবাড়ী মোড়, ধোলাইখাল হয়ে শহীদ ফারুক সড়ক, দয়াগঞ্জ সড়ক ও নারিন্দা হয়ে রায়সাহেব বা জার মোড়ে পৌঁছায় প্রধানমন্ত্রীর গাড়ি। সেখান থেকে আদালত সড়ক, নয়া বা জার ও বংশাল রোড হয়ে গুলিস্তান, শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরের সড়ক দিয়ে নিউ মার্কেট এলাকায় যান তিনি। সায়েন্স ল্যাবরেটরি থেকে ডান দিকে মোড় নিয়ে কলাবাগান, মিরপুর রোড, সিটি কলেজের সামনে দিয়ে সীমান্ত স্কয়ার ও জিগাতলা বাসস্ট্যান্ড হয়ে ধানমণ্ডি সাত মসজিদ রোড ধরে ২৭ নম্বর সড়কে প্রবেশ করেন।

এরপর মানিক মিয়া এভিনিউ হয়ে পান্থপথ, ফার্মগেট ও বিজয় সরণি দিয়ে মহাখালী সড়কের সার্বিক পরিস্থিতিও প্রধানমন্ত্রীর পর্যবেক্ষণ করার কথা রয়েছে বলে জানা গিয়েছে।

কালের আলো/এসএকে

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন