ময়মনসিংহে প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা পরিষদ ও জেলা কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২ জুন) নগরীর কালীবাড়ি প্রিমিয়াম আইডিয়াল হাই স্কুলে প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি অধ্যক্ষ ড: মোঃ শাহাব উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা সাংবাদিক এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ চান মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার শরীফ উদ্দিন, ব্যবসায়ী ও সমাজকর্মী আনিসুর রহমান, আব্দুল কাদের মুন্না, প্রকৃতি ও জীবন ক্লাবের কর্মকর্তা প্রফেসর শামসুজ্জামান বিদ্যুৎ, মোঃ: তাজুল ইসলাম, লায়ন্স ওসমান গনি সুমন, কুদরত এ এলাহী, মোহাম্মদ লিটন, অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর মোঃ দেলোয়ার হোসেন।
সভা পরিচালনা করেন প্রকৃতি জীবন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মামুন রানা এবং সমন্বয়কের দায়িত্ব পালন করেন চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শেখ মহিউদ্দিন আহমেদ।
উক্ত সভায় আগামী ৫ জুন বিকাল পাঁচটায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সার্কিট হাউস ব্যাটবল চত্বরে শোভাযাত্রা ও আলোচনা সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে, প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল ও মুসলিম গার্লস স্কুল এন্ড কলেজে পৃথক পৃথকভাবে শিক্ষার্থীদের নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রাণ প্রকৃতির উপর আলোচনা সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
একই সাথে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে জুন ও জুলাই মাসে বৃক্ষ রোপণ কর্মসূচি এবং প্রতিটি উপজেলায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। সর্বশেষ সংগঠনের নামে সোনালী ব্যাংক গাঙ্গিনার পাড় বিজনেস শাখায় একটি অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। সভার সভাপতি উপরোক্ত কর্মসূচিতে সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সংগঠনের সকলকে এসব কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে উক্ত সভার কার্যক্রম সমাপ্ত করেন।
কালের আলো/এম/এএইচ

ময়মনসিংহ প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২ জুন, ২০২৬ । ৪:২৬ অপরাহ্ণ