দুই ব্যাংক থেকে আরও ২ কোটি ৫০ লাখ ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ । ৭:০৮ অপরাহ্ণ

নিলামের মাধ্যমে দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন বা ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২টি বাণিজ্যিক ব্যাংক থেকে ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এই ডলারের কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে এর আগেও কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৬৪১ কোটি ৬৫ লাখ বা ৬ দশমিক ৪২ বিলিয়ন ডলার কেনা হয়েছে চলতি অর্থবছরে।

কালের আলো/এসএকে

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন