বিয়ে করেছেন উপস্থাপনার মাধ্যমে পরিচিতি পাওয়া দীপ্তি চৌধুরী।
শুক্রবার (৫ জুন) রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
দীপ্তির স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। বিয়ের খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করে দীপ্তি চৌধুরী বলেন, ‘আজকে আমাদের আকদ হয়েছে। ধুমধাম আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনায় সবাইকে আমন্ত্রণ জানাবো। সবার কাছে দোয়া কামনা করছি।’
জানা গেছে, মুশতাক ইবনে আইয়ুব পেশায় একজন শিক্ষক ও গবেষক। তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন।
বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত। মাদারীপুরের কালকিনি উপজেলার মহরদ্দিরচর গ্রামে তার জন্ম। চার ভাইয়ের মধ্যে সবার ছোট তিনি।
বিয়ের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন দীপ্তি চৌধুরী। সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দর্শকরা সুখী দাম্পত্য জীবনের জন্য শুভ কামনা জানিয়েছেন।
কালের আলো/আরডি/এমডিএইচ

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৫ জুন, ২০২৬ । ৬:২৩ অপরাহ্ণ