প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা চলছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ৬ জুন, ২০২৬ । ৭:০৭ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) সংসদীয় সভা চলছে।

শনিবার (৬ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে এ সভা শুরু হয়।

বৈঠক সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ এই সংসদীয় সভায় সূচনা ও স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আগামীকাল রোববার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে।

তার আগে আয়োজিত এ সভায় সরকারদলীয় উল্লেখযোগ্য সংখ্যক সংসদ সদস্য উপস্থিত রয়েছেন।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করা এবং আগামী দিনের সংসদীয় কার্যক্রমে দলের কৌশল নির্ধারণ নিয়ে এই সভায় বিস্তারিত আলোচনা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

কালের আলো/এসআর/এএএন

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন