অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ । ১১:০৫ পূর্বাহ্ণ

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে নামছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অধিনায়ক জস ইংলিস। ফলে মেহেদী হাসান মিরাজের দল আগে ব্যাটিং করবে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।

এই সিরিজের দল ঘোষণা চমক দিয়েছিল বাংলাদেশ। ৪ বছর পর জাতীয় দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন। এবার তিনি প্রথম ওয়ানডের একাদশেও যুক্ত হয়েছেন। এর আগে ২০২২ সালের আগস্টে সর্বশেষ মাঠে নেমেছিলেন এই স্পিন অলরাউন্ডার।

মোসাদ্দেককে জায়গা করে দিতে একাদশ থেকে বাদ পড়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে খেলা সৌম্য সরকার।

কিউইদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের মতো আজও একাদশে নেই লেগস্পিনার রিশাদ হোসেন। যথারীতি আছেন বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম। বাংলাদেশ একাদশ সাজিয়েছে ৩ পেসার, ৩ স্পিনার, ৫ ব্যাটার ও ২ অলরাউন্ডার নিয়ে।

বিপরীতে, অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে লিয়াম স্কটের। ডানহাতি এই পেস অলরাউন্ডার ৩৯টি প্রথম শ্রেণি এবং ২০টি লিস্ট এ ম্যাচ খেলেছেন। সবমিলিয়ে অজিদের একাদশ যে তারুণনির্ভর হবে তা স্কোয়াডেই ইঙ্গিত মিলেছিল। বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন।

সন্ধানী বার্তা/এসকে/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন