‘ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামও ইসলাম নয়’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ । ৮:০৫ অপরাহ্ণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে চাকরিচ্যুতি, নিয়োগ প্রক্রিয়া এবং শেয়ার হস্তান্তরসংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্তের দাবি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ব্যাংকটিতে যেসব কর্মীকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের সবাইকে চাকরিতে পুনর্বহালের বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন। একই সঙ্গে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া কর্মীদের নিয়োগ প্রক্রিয়া কতটা সঠিক ছিল, তাও খতিয়ে দেখা দরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংককে ঘিরে বিভিন্ন সময় ধর্মীয় পরিচয়ের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়, যা গ্রহণযোগ্য নয়। ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামায়াতে ইসলামও ইসলাম নয়। সবকিছুতে ইসলামের দোহাই দেওয়া ঠিক নয়।

মন্ত্রী বলেন, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান থেকে শুরু করে পরিচালনা পর্ষদ পর্যন্ত পরিবর্তনের ক্ষমতা রয়েছে। তাই এ বিষয়ে কোনো প্রশ্ন
ব্যাংকের পরিস্থিতি নিয়ে মন্ত্রী অভিযোগ করেন, একটি মহল পর্দার আড়ালে থেকে গ্রাহকের ছদ্মবেশে আন্দোলন পরিচালনা করে ব্যাংকে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, বিরোধী রাজনৈতিক শক্তি চাইলে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে, তবে জনগণকে বিভ্রান্ত করে উত্তেজনা সৃষ্টি করা উচিত নয়।

তিনি সংসদকে আশ্বস্ত করে বলেন, ইসলামী ব্যাংকের বৈধ শেয়ারহোল্ডারদের শেয়ার যথাযথভাবে হস্তান্তরের ব্যবস্থা করা হবে। পাশাপাশি নাবিল গ্রুপসহ যেসব প্রতিষ্ঠান বা ব্যক্তি ব্যাংক থেকে ঋণ নিয়ে তা ফেরত দেয়নি, তাদের বিষয়ে সুষ্ঠু তদন্ত পরিচালনা করা হবে।

এছাড়া, অতীতে নিয়ম বহির্ভূতভাবে প্রায় ৯ হাজার কর্মীকে চাকরিচ্যুত করার অভিযোগের বিষয়টিও তদন্তের আওতায় আনা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

কালের আলো/এসআর/এএএন

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন