বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলা বুধবার (১০ জুন) সকাল ৯টায় শুরু হয়েছে।
উদ্বোধনী দিনে বগুড়া বিট মডেল হাই স্কুল ৭ উইকেটে নওগাঁ জেলা স্কুলকে পরাজিত করে।
টসে হেরে নওগাঁ জেলা স্কুল ব্যাট করতে নেমে ৪০.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে রিয়াদ সর্বোচ্চ ২৬ রান করেন।
বিপক্ষ দলের ইরফান ১ রানে ৩টি. গোলাম রোজেল ১১ ও সোজিব ৮ রানে ২টি করে উইকেট দখল করেন।
বগুড়া বিট মডেল হাই স্কুল ৭৫ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ৭.৫ ওভারে ৩ উইকেটে টার্গেট পুর্ণ করে (৭৫রান)। দলের পক্ষে করিম ২৭ রানে অপরাজিত থাকেন। ইরফান করেন ২২ রান।
বিপক্ষ দলের মাহি, কল্লোল ও রিয়াদ ১টি করে উইকেট নেন। রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ সাইফুদ্দিন বাচ্চুর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক কৃতি ফুটবলার মোঃ মুরাদুজ্জামান এলান।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক। এ সময় আগত দলের কর্মকর্তা ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।
কালের আলো/এএইচ/এমএসআইপি

রাজশাহী প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ১০ জুন, ২০২৬ । ১০:৪০ অপরাহ্ণ