রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন বিএনপি নেতা সুইট

রাজশাহী প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬ । ৫:০৮ অপরাহ্ণ

রাজশাহী মহানগর ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি’র বর্তমান সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইটকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) রাজশাহী উন্নয়ন আইন, ২০১৮-এর ধারা ৫(২) অনুযায়ী অন্য যে যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারী প্রতিষ্ঠান /সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এক বছরের জন্য এই নিয়োগ প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় চুক্তি ও বৈদেশকি নিয়োগ শাখা, বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক প্রদানকৃত নিয়োগে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব গোলাম রব্বানী এই স্বাক্ষর করেছেন। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধাতির হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আবুল কালাম আজাদ সুইট বলেন, এটা সকলের দোয়া এবং  বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের অবদান। তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান। সেই  সঙ্গে রাজশাহীবাসীকেও ধন্যবাদ জানান এবং তার উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে যেন পালন করতে পারেন সেজন্য সবার সহযোগিতা ও আশির্বাদ কামনা করেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন