বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার স্ত্রী খুনের প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ । ৫:২০ অপরাহ্ণ

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধারের পৌনে দুই বছর পর আত্মগোপনে থাকা প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৮ জুন) কুষ্টিয়া থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি জানান, এ বিষয়ে আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাতে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

২০২৪ সালের ২৭ অক্টোবর দুপুরে ডিওএইচএসের ১০ নম্বর সড়কের একটি বাসা থেকে ফারাহ দীবা (৬০) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের পর পুলিশ তখন জানিয়েছিল, ২০২৪ সালের ২৭ অক্টোবর সকালের দিকে ওই নারীকে হত্যা করা হয়। তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না।

ঘটনার সময় ফারাহ দীবা বাসায় একাই ছিলেন। দুপুরে তার মেয়ে বাসায় এসে মায়ের মরদেহ দেখে পুলিশে খবর দেন। বাসা থেকে বেশকিছু মালামাল লুট হয়েছে বলেও পরিবারের সদস্যরা পুলিশের কাছে দাবি করেছিলেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন