সিলেটে বজ্রাঘাতে নিহত ২

সিলেট প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ । ৬:০১ অপরাহ্ণ

সিলেটের ফেঞ্চুগঞ্জে বজ্রাঘাতে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার বাঘমারার পূর্ব কাটু টিলা সংলগ্ন হাওরে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন সাবির মিয়া ও হামিদ মিয়া। তারা দুজনই মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামালপুর গ্রামের বাসিন্দা।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, সকালে ওই দুজন জেলে নৌকা নিয়ে মাছ ধরতে গয়াসি হাওরে যান। দুপুরের দিকে ভারী বৃষ্টিপাত শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রাঘাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জেলের। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

কালের আলো/আরডি/এমডিএইচ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন