জেএফএ অনুর্দ্ধ-১৪ জাতীয় যুব নারী ফুটবল প্রতিযোগিতার রাজশাহী ভেণ্যুর ম্যাচে জয় পেয়েছে চাঁপাইনবাবগঞ্জে জেলা।
শুক্রবার (১৯ জুন) রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত ‘বি’ গ্রুপের ম্যাচে চাঁপাইনবাবগঞ্জ জেলা ৩-০ গোলে জয়পুরহাট জেলাকে পরাজিত করে।
বিজয়ী দলের আফরিন ২টি ও মিতিলা ১টি গোল করেন।
ম্যাচে রেফারীর দায়িত্ব পালন করেন সুমাইয়া আফরিন শাহীন। তাকে সহযোগিতা করেন আইরিন আকতার, সরেন ও লিজা।
কালের আলো/এম/এএইচ

মোঃ ফয়সাল আলম, রাজশাহী প্রতিবেদক:
প্রকাশের সময়: শুক্রবার, ১৯ জুন, ২০২৬ । ১০:৫৯ অপরাহ্ণ