সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চায়: প্রতিমন্ত্রী হাবিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ২০ জুন, ২০২৬ । ৭:২৩ অপরাহ্ণ

বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে চায় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
‎
‎শনিবার (২০ জুন) রাজধানীর সবুজবাগ থানাধীন মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ মাঠে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
‎
‎প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ- জনগণের পাশে থাকতে হবে, জনসেবা করতে হবে, জনগণের দোড়গোরায় সরকারি সেবা পৌঁছে দিতে হবে।
‎
‎তিনি বলেন, সরকারি বরাদ্দের অর্থ সংগ্রহ করতে আপনাদের যেন সরকারি দফতরে গিয়ে ধরনা দিতে না হয় এজন্য এই চেক বিতরণের জন্য আমরা আপনাদের মাঝে এসেছি।
‎
‎নাগরিকদের উদ্দেশে তিনি আরও বলেন, কথায় নয়, কাজের মাধ্যমেই আগামীর বাংলাদেশ গড়তে চাই।
‎
‎এসময় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান সুস্পষ্ট বলেও জানান প্রতিমন্ত্রী।
‎
‎হাবিবুর রশিদ বলেন, যারা সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত, মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং যারা সমাজে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, সরকার তাদের কঠোর হতে দমন করবে।
‎
‎এর আগে প্রতিমন্ত্রী একই এলাকায় আব্দুল আজিজ ভূইয়া ও বেগম শায়েস্তা নূরানিয়া হাফিজিয়া মাদরাসায় স্কয়ার ফার্মাসিউটিক্যালসের আয়োজনে বিনামূল্যে হেলথ ক্যাম্প উদ্বোধন করেন।

কালের আলো/এসআর/এএএন

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন