জেএফএ অনূর্দ্ধ-১৪ জাতীয় যুব নারী ডেভলপমেন্ট ফুটবল প্রতিযোগিতার রাজশাহী ভেন্যুর ফাইনালে উঠেছে স্বাগতিক রাজশাহী ও গতবারের চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা দল। আগামী মঙ্গলবার বিকেল চারটায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দল দু’টি একে অপরের মুখোমুখি হবে।
রোববার (২১জুন) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত ‘বি’ গ্রুপের ম্যাচে চাঁপাইনবাবগঞ্জ জেলা ২-১ গোলে জয়পুরহাট জেলাকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।
বিজয়ী দলের পক্ষে আফরিন ও রুববান ১টি করে গোল করেন। বিজিত দলের পক্ষে রিমি ১টি গোল পরিশোধ করেন।
ম্যাচে রেফারীর দায়িত্ব পালন করেন মাহফুজা রাহাত। তাকে সহযোগিতা করেন সুমাইয়া আফরিন শাহীন, তানিয়া ও শামিমা সরেন।
কালের আলো/এএইচ/এমএসআইপি

রাজশাহী প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ২১ জুন, ২০২৬ । ৭:৩৮ অপরাহ্ণ