‘জনতা ব্যাংক পিএলসি জিয়া পরিষদ’ ইউনিটের ১২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

ময়মনসিংহ প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ । ৬:৩২ অপরাহ্ণ

জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক ‘জনতা ব্যাংক পিএলসি. জিয়া পরিষদ’ ইউনিটের ১২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সংগঠনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো: আব্দুল লতিফ এবং মহাসচিব প্রফেসর ড. মো: এমতাজ হোসেনের পক্ষে সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল্লাহিল মাসুদ স্বাক্ষরিত এক পত্রে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে এসপিও সাইফুল আবেদীন সেলিমকে সভাপতি, পিও হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে এসও রাসেল তালুকদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ খবরে সংগঠনের নেতাকর্মীদের মধ‍্যে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে।

এক বিবৃতিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন কমিটির হাত ধরে জনতা ব্যাংক পিএলসি.তে জিয়া পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।

কালের আলো/এম/এএইচ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন