পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান সৈয়দ সাইফ-উল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ । ১০:৩৯ পূর্বাহ্ণ

পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার এডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম।

সোমবার (২৪ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগের জন্য তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়েও ন্যস্ত করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন