রাজশাহীতে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল করায় আরও দুই আসামি গ্রেপ্তার

রাজশাহী প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ২৮ জুন, ২০২৬ । ৫:১৯ অপরাহ্ণ

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল ও উসকানিমূলক স্লোগান দিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

পুলিশ জানায়, গত ২১ জুন দিবাগত রাত পৌনে ৫টার দিকে বোয়ালিয়া মডেল থানার রানীবাজার টাইলসপট্টি মোড়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যানার নিয়ে সমবেত হয়ে বিভিন্ন উসকানিমূলক স্লোগানসহ মিছিল করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনার পর ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে বোয়ালিয়া মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। তদন্তকালে স্থানীয় সাক্ষীদের তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ এবং স্থিরচিত্র পর্যালোচনা করে জড়িতদের পরিচয় শনাক্ত করে পুলিশ।

এর ধারাবাহিকতায় গত ২৭ জুন (শনিবার)  দিবাগত রাত ৩টার দিকে সিলিন্ডা বটতলা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ১৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. রাজিব শেখকে। গ্রেপ্তার রাজিব হলেন বোয়ালিয়া থানার বখতিয়ারাবাদ মালদা কলোনি এলাকার বাসিন্দা মৃত আজিজুল শেখের ছেলে।

একই দিন রাত সাড়ে ৮টার দিকে সপুরা এলাকায় অভিযান চালিয়ে বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রলীগের সহ-সম্পাদক তানভীর আহমেদ রাহাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাহাত হলেন বোয়ালিয়া থানার সপুরা এলাকার বাসিন্দা মো. আসলামের ছেলে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দু’জনই সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে দন্ডপ্রাপ্ত আসামি। তাদের আদালতে পাঠানো হবে।এদিকে মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তার এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত

কালের আলো/এএইচ/এমএসআইপি

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন