পাঁচ দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানজেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (২৮ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ৫ দিনের সরকারি সফরে রোববার (২৮ জুন) চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গমন করেছেন।
এতে আরও বলা হয়, সফরকালে, দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে সেনাবাহিনী প্রধান এর চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে।
কালের আলো/এসআর/এএএন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ২৮ জুন, ২০২৬ । ৬:২৫ অপরাহ্ণ