অসুস্থ হয়ে হাসপাতালে নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ১ জুলাই, ২০২৬ । ৪:১৪ অপরাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আপাতত তার সঙ্গে সাক্ষাৎ না করার অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (১ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল কবির খান বলেন, ‘গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন নজরুল ইসলাম খান। পরে ৩০ জুন তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।’

আজ হাসপাতালে তাকে দেখতে যান সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় শায়রুল কবির খানও উপস্থিত ছিলেন।

পরে তিনি জানান, শিমুল বিশ্বাস চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন।

শায়রুল কবির খান বলেন, ‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত নজরুল ইসলাম খানের সঙ্গে সাক্ষাৎ না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।’

কালের আলো/এসআর/এএএন

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন