পাটক্ষেতে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

কেন্দুয়া ( নেএকোনা) প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ১ জুলাই, ২০২৬ । ৬:৫১ অপরাহ্ণ

২৯ জুন  সোমবার সন্ধ্যায় নেত্রকোণার কেন্দুয়ায়

উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে

এ বর্বরোচিত ঘটনায় মতি মিয়া (৫০) নামে এক লম্পটের বিরুদ্ধে মামলা দায়েরের হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) রাতে নির্যাতিত মেয়েটির বাবা বাদী হয়ে কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি রুজু করা হয়।

অভিযুক্ত মতি মিয়া বাট্টা ভাটিপাড়া গ্রামের মৃত মন্নাফ হোসেনের ছেলে। অন্যদিকে ভিকটিম স্কুলছাত্রী মোজাফফরপুর এলাকার একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

​পুলিশ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় ওই স্কুলছাত্রী বাট্টা এলাকায় তার বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। পথিমধ্যে বাট্টা গ্রাম এলাকায় পৌঁছালে লম্পট মতি মিয়া মেয়েটিকে জোরপূর্বক রাস্তার পাশের একটি পাটক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

পরবর্তীতে মেয়েটি কোনোমতে বোনের বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ দ্রুত তৎপরতা শুরু করে। পরে মঙ্গলবার বিকালে কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম নির্যাতিত স্কুল ছাত্রীকে উদ্ধার করে আইনি সহায়তার ব্যবস্থা করেন।

​এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই এবং ভিকটিমকে উদ্ধার করে। এ ঘটনায় মামলা দায়েরের হয়েছে। অভিযুক্তকে মতি মিয়াকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো: রিফাতুল ইসলাম বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেভিকটিমকে সকল ধরনের সাপোর্ট দেয়া হবে বলে জানান তিনি।

কালের আলো/এএইচ/এমএসআইপি

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন