রাজধানীতে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন ঘটনায় ৮৯টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও, পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায়।
তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৪৪ জন, লালবাগ বিভাগে ১৯ জন, ওয়ারী বিভাগে ৫৫ জন, মতিঝিল বিভাগে ৪৩ জন, তেজগাঁও বিভাগে ৮২ জন, মিরপুর বিভাগে ৯৬ জন, গুলশান বিভাগে ৩৪ জন এবং গোয়েন্দা পুলিশ ৫ জনকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের হেফাজত হতে ১ কেজি ৩৫৫ গ্রাম গাঁজা, ১০ হাজার ৫২৪ পিস ইয়াবা, ৫৩ গ্রাম হেরোইন, ১ টি শর্টগান, ১ টি ছুরি, ১ টি রড, ১ টি স্ক্রু ড্রাইভার, একটি হেক্সো ব্লেড, ১ টি ল্যাপটপ, ১ টি এসএসডি, ১৫ টি মোবাইল, ১৬০ টি সিম কার্ড, ১ টি প্রাইভেটকার, ১ টি ট্রাক, ১ টি স্কুল ব্যাগ এবং নগদ ২ হাজার ৮৮০ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ
কালের আলো/জেএন/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ । ৫:০৬ অপরাহ্ণ