ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
কর্মকর্তাদের মধ্যে মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম মিজানুর রহমানকে ডিএমপির আইসিটি বিভাগে, গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আল আমিন হোসাইনকে গোয়েন্দা রমনা জোনে, লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু সাঈদকে মোহাম্মদপুর জোনে।
মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এ এম ফজল-ই-খুদাকে গোয়েন্দা পল্লবী জোনে, অর্থ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদ হোসেনকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশনে এবং ট্রাফিক সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার জান্নাতুল ফেরদৌসকে এইচআরডি বিভাগের ট্রেনিং এ বদলি করা হয়েছে।
কালের আলো/জেএন/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ । ১২:২৪ অপরাহ্ণ