ইসি সচিবালয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি- আরএফইডি আয়োজিত ফল উৎসবে বক্তব্য দিচ্ছেন ভারপ্রাপ্ত সিইসি আব্দুর রহমানেল মাছউদ
অক্টোবরকে ধরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে জানিয়ে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, শিগগিরই সরকারের সঙ্গে আলোচনা শেষে সবকিছু চূড়ান্ত করা হবে।’
সোমবার (৬ জুলাই) ইসি সচিবালয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি- আরএফইডি আয়োজিত ফল উৎসবে এ কথা জানান তিনি।
এসময় অন্য তিন নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আব্দুর রহমানেল মাছউদ আরও বলেন, ‘সুষ্ঠু নির্বাচন আয়োজনে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন হবে। সিটি করপোরেশন পর্যায়ে প্রশাসকের মাধ্যমে কার্যক্রম চলমান রয়েছে। ইউনিয়ন ও পৌরসভা দিয়ে সরকার নির্বাচন শুরু হতে পারে।’
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন আরএফইডির সভাপতি কাজী জেবেল। সঞ্চালন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইকরাম উদ দৌলা।
কালের আলো/এএইচ/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ৬ জুলাই, ২০২৬ । ৬:০৬ অপরাহ্ণ