ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে কর্মরত ছয় পুলিশের কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, ট্রাফিক-মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার দেওয়ান জালাল উদ্দিন চৌধুরীকে ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সদর দফতর ও প্রসাশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমীর খসরুকে মতিঝিল (ট্রাফিক) বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শাহজাহান হোসেনকে ট্রাফিক-উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
পাশাপাশি, ট্রাফিক-উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আনোয়ার সাঈদকে ট্রাফিক-গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার,গুলশান (গোয়েন্দা) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শাহরিয়ার আলীকে সদর দফতর ও প্রশাসন বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং উপ-পুলিশ কমিশনার মো. রবিউল হাসানকে ডিএমপির লজিস্টিকস বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আদেশে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
কালের আলো/আরডি/এমডিএইচ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ৬ জুলাই, ২০২৬ । ১০:৪৭ অপরাহ্ণ